নিউজ ডেক্স
আরও খবর
‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট
দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল
আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া
গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র
এবার নিউইয়র্কে ছেলে ও বুবলীকে নিয়ে ঘুরছেন শাকিব খান
আব্রাম খান জয়কে নিয়ে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অবশ্য এর আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন জয়ের বাবা শাকিব খান।
নিউইয়র্ক, নায়াগ্রা জলপ্রপাত ঘুরে জয়ের জন্য সেই সফর হয়ে উঠেছিল স্মৃতিময় এক অভিজ্ঞতা। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী অপুও।
এবার একই ঘটনা ঘটল বুবলী ও তার ছেলে শেহজাদ খান বীরের বেলায়ও।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিবের সঙ্গে দেখা গেল বুবলী ও বীরকে। দেশটির রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে ঘুড়ে বেড়াচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেসব ছবি। যেখানে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব, বুবলী ও বীর।
শাকিব খানের হাত ধরে হাঁটছে ছেলে বীর, পেছনে হাঁটছেন মা বুবলী। দৃশ্যটা নেহাতই পারিবারিক- চোখে-মুখে প্রশান্তি আর ছেলের প্রতি মায়া।
ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]