বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলে ঢাকাগামী ৭২ বিমান যাত্রী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ আগস্ট, ২০২৫
৬:৩৩ পূর্বাহ্ণ
108 ভিউ

আরও খবর

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা

“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা

লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা

মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ

দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি

কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী

বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলে ঢাকাগামী ৭২ বিমান যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৩৩ 108 ভিউ
মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই ঘটে যেতে পারত বড় ধরনের বিমান দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে একটি বেওয়ারিশ কুকুরের। সৌভাগ্যক্রমে কোনো যাত্রী হতাহত হননি, তবে ঘটনার সময় বিমানে থাকা ৭২ জন যাত্রীর সবার মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা। কীভাবে ঘটল ঘটনা? ২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী ফ্লাইটটি রানওয়ে দিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে বিমানের গায়ে ধাক্কা দেয়। এতে কুকুরটি ঘটনাস্থলেই মারা যায়। পাইলট তৎক্ষণাৎ উড্ডয়ন স্থগিত করেন এবং বিমানটিকে নিরাপত্তা পরীক্ষার জন্য থামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা কুকুরটির মরদেহ সরিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণ ও থ্রো-চেক শেষে নিশ্চিত হওয়া যায়, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি। এরপর রাত ৮টা ৮ মিনিটে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। কী বলছেন কর্তৃপক্ষ? বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন,"উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে ফ্লাইটে থাকা যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন। এটি সত্যি এক অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা।" তিনি আরও বলেন, সন্ধ্যার পর রানওয়ে এলাকায় বেওয়ারিশ কুকুরের আনাগোনা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তা সদস্যরা। প্রশ্ন উঠছে নিরাপত্তা ঘিরে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১৮৯ জন আনসার সদস্য। তা সত্ত্বেও রানওয়ে এলাকায় কুকুর প্রবেশ করায় প্রশ্ন উঠেছে, নিরাপত্তা বলয় কতটা কার্যকর? বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ের মতো সংবেদনশীল এলাকায় প্রাণীর অনুপ্রবেশ একটি মারাত্মক নিরাপত্তা ঝুঁকি, যা ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আলোর স্বল্পতা, অব্যবস্থাপনা ও নিয়মিত তদারকির ঘাটতির বিষয়টিও সামনে আসছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই