ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা – বর্ণমালা টেলিভিশন

ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৪৯ 217 ভিউ
ওল্ড ট্রাফোর্ডে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টে পাকিস্তানের (সবুজ) জার্সি পরে খেলা দেখতে এসেছিলেন ফারুক নাজার। তাকে ম্যাচ দেখতে হলে পাকিস্তানের জার্সি ঢাকতে হবে, এমন শর্ত দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা ল্যাঙ্কাশায়ার কর্মী। রাজি না হওয়ায় মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষমা চেয়েছে ল্যাঙ্কাশায়ার। তারা এক বিবৃতি দিয়ে বলেছে, পাকিস্তানের জার্সি পরা ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্য ছিল না তাদের। তারা মূলত, ভক্তের নিরাপত্তার কথা চিন্তা করে জার্সি ঢাকতে বলেছিলেন। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়তে বলা হয়। তারপরও এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত। ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও সতর্কতার সঙ্গে সামাল দেবেন তারা। ল্যাঙ্কাশায়ারের নিরাপত্তা কর্মী ও পুলিশ মাঠ ছাড়তে বাধ্য করায় পাকিস্তান ক্রিকেটের ভক্ত ফারুক নাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ম্যাচ দেখতে যাওয়ায় কোন কারণ ছাড়া তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে। তাকে জার্সি ঢাকতে বলা হয়েছে ও পতাকা নামাতে বলা হয়। তিনি রাজি না হওয়ায় তাকে মাঠ ছাড়া করা হয়। ভিডিওতে তিনি মাঠে তার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার ভিডিও যুক্ত করে দেন। বিষয়টি নিয়ে সমালোচনায় হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ল্যাঙ্কাশায়ার। ফারুককে স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরা অবস্থায় শনাক্ত করা নিরাপত্তাকর্মী দাবি করেছেন, তাকে জার্সি ঢাকতে বললে না শোনায় তাকে পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে অগ্রহণযোগ্য আচরণ করেন তিনি। যে কারণে তাকে মাঠ ছাড়তে বলা হয়। ঘটনাটি ঘটে ম্যানচেস্টার টেস্টের শেষ দিন। ল্যাঙ্কাশায়ার বিবৃতিতে আরও উল্লেখ করেছে, পাকিস্তানের জার্সি পরা ও পতাকা ওড়ানো ওই ভক্তকে ঘিরে রেখেছিল ভারতীয় ক্রিকেটের ভক্তরা। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। পাকিস্তানের ভক্তের নিরাপত্তা শঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। যে কারণ তাকে পাকিস্তানের জার্সি ঢাকতে ও পতাকা নামিয়ে নিতে বলা হয়। তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে