বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৫৮ 211 ভিউ
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে যেতে হবে বাংলাদেশ নারী দলকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই টুর্নামেন্ট। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এর মধ্যে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বাছাইপর্বে জায়গা করে নেয়। এশিয়া অঞ্চল থেকে আসে থাইল্যান্ড ও নেপাল, আর আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পায় যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দলের মধ্যে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল থেকে আসবে দুটি করে দল, আর একটি দল আসবে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই দলগুলোকে আগে নিজ নিজ আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আইসিসি জানিয়েছে, খুব শিগগিরই বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। বাছাইপর্ব থেকে চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। এদের মধ্যে দুটি দল থাকবে ‘এ’ গ্রুপে, আর বাকি দুটি ‘বি’ গ্রুপে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ঐতিহাসিক ওভালে, আর ৫ জুলাই লর্ডসে হবে টুর্নামেন্টের ফাইনাল। আগামী বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে শিরোপা। সর্বশেষ ২০২৪ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড জয়ী হয়। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?