নিউজ ডেক্স
আরও খবর
অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই
গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ
বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা
গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা
রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ
১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা
ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের বদলি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষার্ধে মোট ১৭৪ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনের উপজেলা কর্মকর্তার ১৬ নম্বর ক্রমিকের শেখ বদরুদ্দীন উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ; ৪৪ নম্বর ক্রমিকের মো. আলী হোসেন উপজেলা নির্বাচন অফিস, জলঢাকা, নীলফামারী; ৫১ নম্বর ক্রমিকের মোহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন অফিস, বরুড়া, কুমিল্লা; ৫৩ নম্বর ক্রমিকের মো. আবুল বাশার, উপজেলা নির্বাচন অফিস, কুলাউড়া, মৌলভীবাজার; ৬৩ নম্বর ক্রমিকের মেহরাজুল হাসান, উপজেলা নির্বাচন অফিস, তাড়াশ, সিরাজগঞ্জের বদলির সংশ্লিষ্ট অংশটুকু সংশোধন এবং ৫ নম্বর ক্রমিকের মো. মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার বদলির সংশ্লিষ্ট অংশটুকু স্থগিত করা হলো।
ইসি জানায়, বৃহস্পতিবার বদলিকৃত কর্মকর্তারা আগামী ৬ আগস্ট মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ৭ আগস্ট তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই এক প্রজ্ঞাপনে ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করে ইসি। এর আগে প্রথম ধাপে ১৫ জুলাই ৫১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।