দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী – বর্ণমালা টেলিভিশন

দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:১৯ 149 ভিউ
টালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী দ্বিতীয়বার মা হতে চলেছেন। সম্প্রতি অভিনেত্রী ও তার স্বামী অভিনেতা রাজা গোস্বামী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে— অভিনেত্রী মা হতে চলেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মধুবনীর স্ফীতোদরের (ফুলো পেট) সামনে বসে আছেন রাজা গোস্বামী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের চমকে দেওয়ার জন্য নানা রকম মজার রাস্তা খুঁজে নেয়। অভিনেত্রী আরও লিখিছেন, এ সুখবরটি সম্পূর্ণ অপরিকল্পিত। মধুবনী বলেন, সত্যি বলতে আমরাও এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যেহেতু বিষয়টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালের দিনটাই বেছে নিয়েছি। অভিনেত্রী লিখেছেন, সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনো যোগ নেই। এটি অন্য বিষয়। মধুবনীর এ পোস্টে তার ভক্তরা ধরে নিয়েছেন যে তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। ইতোমধ্যে এ তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সেটিও হতে পারে। তবে এখনই খোলাসা করে কিছু বলা যাবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন