জনপ্রিয় সিরিয়ালের শুটিং সেটে ভয়াবহ আগুন – বর্ণমালা টেলিভিশন

জনপ্রিয় সিরিয়ালের শুটিং সেটে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১৩ 117 ভিউ
ওপার বাংলার ম্যাকনেল স্টুডিওতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু শুটিং ফ্লোর। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত এই স্টুডিওতে চলছিল স্টার জলসায় প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘বুলেট সরোজিনী’-র শুটিং। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্বস্তির বিষয় হলো, ‘বুলেট সরোজিনী’-র শুটিং যে ফ্লোরে হতো, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের সময় ওই ফ্লোরে শুটিংও হচ্ছিল না, কেউ উপস্থিতও ছিলেন না। সিরিয়ালের অভিনেতা অভিষেক বীর শর্মা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, “আমাদের ‘বুলেট সরোজিনী’-র ফ্লোরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টুডিওর অন্যান্য শুটিং ফ্লোর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার শুটিং বন্ধ রাখতে হয়েছে। শনিবার থেকে আবার শুটিং শুরু হবে।” যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে আগে শুটিং হতো ‘দুই শালিক’ ধারাবাহিকের, যা কয়েক মাস আগে শেষ হয়ে গেছে। সেই ফ্লোরটি এখন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং খুব কম মানুষ যাতায়াত করত। অগ্নিকাণ্ডে বড় ক্ষতি হলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি। নির্মাতা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই স্বাভাবিক গতিতে শুটিংয়ে ফেরার পরিকল্পনা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন