যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না – বর্ণমালা টেলিভিশন

যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১২ 143 ভিউ
বলিউডের চমকপ্রদ নির্মাতা করণ জোহর এবার ক্যামেরার পেছন থেকে বেরিয়ে নিজেকে ভাঙলেন ভেতর থেকে। ‘ধড়ক ২’-এর মুক্তির আগে জয় শেঠির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে করণ ফিরলেন শৈশবে। সেই সময়ের স্মৃতিচারণ করলেন, যা তাকে আঘাত করেছিল গভীরভাবে। করণ বলেন, ‘আমি শুধু খেলতে চেয়েছিলাম, কিন্তু কেউ নেয়নি আমাকে। কারণ আমি ছেলে নই, এটাই তাদের যুক্তি।’ সমাজের তথাকথিত লিঙ্গবিন্যাসের গণ্ডির বিরুদ্ধে এই অকপট স্বীকারোক্তি যেন করণ জোহরের জীবনের আরও এক অজানা অধ্যায় উন্মোচন করল। সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমি আমার বয়সের ছেলে এবং বাচ্চাদের থেকে নিজেকে খুব আলাদা বোধ করতাম। আমাকে বলা হয়েছিল, আমি একটু বেশিই মেয়েলি। মেয়েদের মতো করে হাঁটতাম, দৌড়াতাম এবং ভিন্নভাবে কথা বলতাম। আমার জীবনের পছন্দ, আমার শখ সবই আলাদা ছিল।’ একাকীত্ব, বঞ্চনা আর প্রশ্নবিদ্ধ শৈশব নিয়ে বলতে বলতে এই প্রযোজক আরও বলেন, ‘আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। সে সময় ওই অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা সন্ধ্যায় নিচে এসে খেলত। আমি শুধু ওই ছেলেদের সঙ্গে থাকতে চাইতাম। আমি ফুটবল দলের অংশ হতে চেয়েছিলাম। আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে দলে নেয়নি কারণ আমি খেলাধুলায় ভালো ছিলাম না। আমি অতটা স্পোর্টি ছিলাম না। আমি ছেলে বা পুরুষ ছিলাম না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট