টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা – বর্ণমালা টেলিভিশন

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ৭:১৩ 105 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘থ্রি ইডিয়টস’ খ্যাত শারমান যোশি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলা সিনেমায়। টালিউডের নতুন ছবি ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলা চলচ্চিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত আলোচিত ছবি ‘রাবণ’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন। জানা গেছে, ‘ভালোবাসার মরশুম’ ছবিতে শারমান যোশি ‘আবির’ চরিত্রে অভিনয় করবেন। তানজিন তিশাকে দেখা যাবে ‘হিয়া’ চরিত্রে এবং সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন ‘পারমিতা’ নামে একটি চরিত্রে। খায়রুল বাসার অভিনয় করছেন ‘গৌরব’ চরিত্রে। এই সিনেমাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত শারমান যোশি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। বাংলা ভাষা এবং চলচ্চিত্র সবসময়ই আমার আগ্রহের জায়গা। এই সিনেমার জন্য আমি বাংলা ভাষা শেখার চেষ্টা করছি। এটা আমার প্রথম বাংলা ছবি হলেও বাংলা সিনেমার নিয়মিত দর্শক আমি।” টালিউড-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবিটি দুই বাংলার দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন