সেফুদা মরে নাই… – বর্ণমালা টেলিভিশন

সেফুদা মরে নাই…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ July, ২০২৫ | ৭:০০ 156 ভিউ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ও অস্ট্রিয়াপ্রবাসী সেফায়েত উল্লাহ সেফুদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে ফেসবুকে এই মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন সেফুদার আত্মীয়স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এমনকি সেফুদা নিজেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ফেসবুক লাইভে এসে মৃত্যুর গুজবের বিষয়ে বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার রাতে সেফুদার চাচাতো ভাই আবু সালেহ মো. সেলিম গণমাধ্যমকে জানান, ‘আজ আমার সঙ্গে সেফুদার সরাসরি কথা না হলেও বিকেলে তার ফুফাতো ভাই ইরানের সঙ্গে ফোনে কথা হয়েছে। ইরান ওয়ারুক বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি। সেফুদা তাকে ফোন দিয়ে বলেন যে, তার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, এজন্যই তিনি ফোন করেছেন। পরে দুজন কুশল বিনিময় করেন।’ এ বিষয়ে সূচিপাড়া উত্তর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ‘সেফুদার বড় ভাই মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে বিকেলে আমার কথা হয়েছে। সাগর তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কিছু বলেননি। তবে দুপুর থেকেই ফেসবুকে গুজব ছড়াতে দেখি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা