ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ জুলাই, ২০২৫
৮:২৮ পূর্বাহ্ণ
99 ভিউ

ইতালি দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৮:২৮ 99 ভিউ
ইতালির ২০২৩-২৪ সালের কর্মসংস্থান কোটা অনুযায়ী ভিসা ও নিয়োগ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্ব এবং অনিশ্চয়তা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পাঁচ শতাধিক বাংলাদেশি ভিসা আবেদনকারী। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর গুলশানে ইতালি দূতাবাসের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। অংশগ্রহণকারীরা জানান, ইতালির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু এক থেকে দুই বছর পেরিয়ে গেলেও অধিকাংশ আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চয়তা তাদের গুরুতর মানবিক, অর্থনৈতিক ও মানসিক সংকটে ফেলেছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সমুদয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনেকেই কোনো ধরনের আপডেট বা সাড়া পাননি। এতে তারা নিজ নিজ ভবিষ্যৎ নিয়ে দারুণ অনিশ্চয়তায় ভুগছেন। দূতাবাসের আনুষ্ঠানিক যোগাযোগের অভাবে এসব কার্যক্রম স্থবির হয়ে আছে। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে অংশগ্রহণকারীরা তাদের দাবি উপস্থাপন করেন। তারা বলেন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশি আবেদনকারীদের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বাস্তব অগ্রগতি দৃশ্যমান নয়, যা হতাশাজনক। তাদের প্রত্যাশা, দূতাবাস দ্রুত একটি আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা এবং ইতালিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবেন। ঢাকার গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ইতালির ভিসাপ্রত্যাশীরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন