অসুস্থ্য পুত্রবধূকে দেখতে যাওয়া হলো না ৮ জনের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ জুলাই, ২০২৫
৮:৪০ অপরাহ্ণ
173 ভিউ

অসুস্থ্য পুত্রবধূকে দেখতে যাওয়া হলো না ৮ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৮:৪০ 173 ভিউ
অসুস্থ্য পুত্রবধূকে দেখতে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় চালকসহ ৮ মাইক্রোযাত্রীর প্রাণহানি ঘটেছে। আজ বুধবার (২৩ জু্লাই) সকাল ১০টার দিকে উপজেলার আড়াইমারি তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- কুষ্টির দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের আয়োয়ারা বেগম (৭৫), আঞ্জুমানয়ারা বেগম (৭৪), জাহিদুল ইসলাম (৬৫), সেলিনা বেগম (৫৫), ইতি খাতুন (৪৫), আমেনা বেগম (৫০), সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোচালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহাব হোসেন রুবেল। এ সময় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নাজিম উদ্দিন নান্নু নামের এক প্রত্যক্ষ্যদশী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৮৬৪) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৬-৯৭৯২) ভেতরে চাপা পরে চালকসহ ৫ জন নিহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ, বনপড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, আহত অবস্থায় হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকী দুইজনকে রাজশাহী মেডেকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়েছি সেখানে যাবার পথে তারাও প্রাণ হারিয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ হস্তান্তর ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন