ওয়েব ফিল্মে মৌ – বর্ণমালা টেলিভিশন

ওয়েব ফিল্মে মৌ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:১৬ 142 ভিউ
মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন তিনি। এরপর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন জনপ্রিয়তার সঙ্গে। সাম্প্রতিককালে অভিনয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে। নিয়মিত নাটক ও টেলিছবিতে দেখা যাচ্ছে তাকে। এবার তিনি কাজ করেছেন একটি ওয়েব ফিল্মে। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সময়োপযোগী করে গল্পটি সাজিয়েছেন চিত্রনাট্যকার মাসুমা মায়মুর, যিনি কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ। এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব। ওয়েব ফিল্মটিতে এক জটিল মানসিক দ্বন্দ্বে জর্জরিত এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌ। আধুনিক সমাজে একজন মায়ের অপরাধবোধ, সন্তানের প্রতি দায়বদ্ধতা ও নৈতিক সংকট—সবকিছু মিলিয়ে ভিন্ন মাত্রার চরিত্রে দেখা যাবে তাকে। ওয়েব ফিল্মে অভিনয় নিয়ে মৌ বলেন, ‘সবার সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটি ভালো টিমওয়ার্ক ছিল, যা স্ক্রিনে বোঝা যাবে বলে আমার বিশ্বাস। গালিব খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ—সব মিলিয়ে কাজটি খুব প্রফেশনালি হয়েছে।’ নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব সিনেমাটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন করা হয়েছে, যাতে এটি সময়োপযোগী হয়।’ তিনি আরও জানান, দৃশ্যধারণ শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। শিগগির মুক্তি পাবে ‘গহীন অতল’। সাদিয়া ইসলাম মৌ ছাড়াও এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক