এনসিপির দুই নেতার পদত্যাগ – বর্ণমালা টেলিভিশন

এনসিপির দুই নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৪:৫৯ 128 ভিউ
কমিটি ঘোষণার এক মাসের মাথায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন।শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা। এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন। ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম। অন্যদিকে ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম। এ বিষয়ে ইসমাইল হোসাইন বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। তাই আমি পদত্যাগ করেছি। এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। আমি তাকে বলেছি, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে জেলা পর্যায়ে কাজ করতে পারেন। তিনি আরও বলেন, অন্যদিকে ইসমাইল হোসেন আমাদের কিছু জানাননি। পরে শুনেছি, তিনি ফেসবুকে এনসিপি থেকে অব্যাহতি নেওয়ার একটি স্ট্যাটাস দিয়েছেন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন