জিএসএলের ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের – বর্ণমালা টেলিভিশন

জিএসএলের ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৩২ 107 ভিউ
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছিল রংপুর। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হলো না। ৩২ রানের হারে হতাশ হতে হয়েছে দলটির। বড় রান করে জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন। শুরুতে এভিন লুইস ফিরলেও টপ অর্ডারের অন্য দুই ব্যাটার জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে ৩ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জেতা ওপেনার চার্লস ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। তার ব্যাট থেকে ১১টি চার ও একটি ছক্কা আসে। তিনে নামা গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করেন। ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন এই আফগান ব্যাটার। তারা ১২৭ রানের জুটি গড়েন। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষটায় রোমারিও শেইফার্ড ৯ বলে ২৮ রানের ঝড় দেখান। তিনটি ছক্কা ও এক চার মারেন তিনি। শেরফান রুদারফোর্ড ১৫ বলে ১৯ রান করেন। বড় রান তাড়ায় নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩) বলার মতো রান পাননি। তিনে নামা কাইল মেয়ার্সও (৫) ব্যর্থ হন। চারে নামা সাইফ হাসান ও পাঁচে নামা ইফতিখার আহমেদ ৭৩ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। কিন্তু তারাও ১৫ রানের ব্যবধানে আউট হওয়ায় হারের পথে পা বাড়ায় রংপুর। সাইফ ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। ইফতিখার ২৯ বলে ৪৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে। শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রান যোগ করে হারের ব্যবধান ছোট করেন। রংপুর রাইডার্স ১ বল থাকতে ১৬৪ রানে অলআউট হয়। গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই স্পিনার ইমরান তাহির ও গুদাকেশ মতি যথাক্রমে ৩৯ ও ৩২ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া খালেদ আহমেদ এদিন খরুচে ছিলেন। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন