নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গে মোদি – বর্ণমালা টেলিভিশন

নির্বাচনী জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গে মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:২০ 184 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গে আসছেন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই তার এই সফর বলে ধারণা করা হচ্ছে। বিকেলে বিহারে একটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার পর মোদি দুর্গাপুরে পৌঁছাবেন। সেখানে নেহরু স্টেডিয়ামে বিজেপির আয়োজিত একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে গত ২৯ মে মোদি পশ্চিমবঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে এক জনসভায় অংশ নেন। সে সময় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। বিহার ও পশ্চিমবঙ্গ—উভয় রাজ্যেই বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মোদির এই সফরকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিহারে ভাষণ শেষ করে মোদি পাটনা থেকে বিমানে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তিনি সড়কপথে জনসভাস্থলে যাবেন। শেষ তিন কিলোমিটার পথে তিনি গাড়ির জানালা থেকে জনগণকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে মোদির জন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি রাজনৈতিক ভাষণের জন্য, আরেকটি প্রশাসনিক বৈঠকের জন্য। ওই বৈঠক থেকে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেবেন। বৃহস্পতিবার রাতে মোদি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জনসভায় যোগ দিতে মানুষকে আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। রাজ্যের উন্নয়ন সম্ভব শুধু বিজেপির হাতেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার তৃণমূল তাদের নির্বাচনী প্রচারে তুলে ধরতে পারে বাঙালিদের হেনস্তার অভিযোগ, বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে, তা নিয়েই তারা মুখর হতে পারে। অন্যদিকে, বিজেপি এবার তৃণমূলের দুর্নীতিকে বড় ইস্যু বানাতে চাইছে। তাদের ঘোষণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে দুর্নীতির দায়ে বিদায় নিতে হবে, আর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২১ সালে। তৃণমূল পেয়েছিল ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি, বিজেপি ৭৭টি, আর নতুন দল আইএসএফ জিতেছিল ১টি আসনে। কংগ্রেস ও বাম দল কোনো আসন পায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য