শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় – বর্ণমালা টেলিভিশন

শান্তির হ্যাটট্রিকে দুই ভেন্যুর ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৯ 220 ভিউ
সন্ধ্যার আলোয় শেষ হলো এক ঐতিহাসিক ম্যাচ। সাড়ে চার ঘণ্টার নাটকীয়তার পর ভুটানকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক জয় তুলে নিল বাংলাদেশ। ম্যাচের নায়িকা শান্তি মার্ডি, যিনি একাই করেছেন তিন গোল। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছিল ম্যাচ। কিন্তু প্রথমার্ধ শেষের পরই প্রকৃতি বাধা হয়ে দাঁড়ায়। মুষলধারে বৃষ্টিতে মাঠ দ্রুতই অনুপযুক্ত হয়ে পড়ে। প্রথমার্ধে শান্তির একমাত্র গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। এই ম্যাচে কোচ পিটার বাটলার এক ঝটকায় ৯টি পরিবর্তন করেছিলেন, যা দলের গভীরতার জানান দেয়। বিরতির পর শুরু হয় মূল নাটক। মাঠকর্মীদের সব চেষ্টা ব্যর্থ হলে ম্যাচ কমিশনার আসিফ আনসার সাহসী সিদ্ধান্ত নেন- ম্যাচের দ্বিতীয়ার্ধ হবে পাশের বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে। সন্ধ্যা পৌনে ৭টায় নতুন ভেন্যুতে ফের শুরু হয় খেলা। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরালেও বাংলাদেশের মেয়েরা হাল ছাড়েনি। শান্তির দ্বিতীয় গোলেই আবারও এগিয়ে যায় লাল-সবুজরা। এরপর কোচ বাটলার মাঠে নামান অভিজ্ঞ মুনকি, নবীরণ এবং স্বপ্নাকে। নেমেই মুনকি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ম্যাচের শেষ ভাগে শান্তির হ্যাটট্রিক গোল বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত করে দেয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা দর্শক, স্কোয়াডের বাইরে থাকা ফুটবলাররা, এমনকি আগের ম্যাচে লাল কার্ড পাওয়া সাগরিকাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। শান্তি মার্ডির এই হ্যাটট্রিক শুধু দলের জয়ে নয়, শিরোপার দৌড়েও বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে। ম্যাচ শেষে তার উল্লাস, সতীর্থদের আনন্দ- সব মিলিয়ে ছিল এক অবিস্মরণীয় রোমাঞ্চ। বৃষ্টি, মাঠ পরিবর্তন এবং টানা অপেক্ষার পরও মেয়েদের এই দাপুটে জয় প্রমাণ করে দিল, বাংলাদেশের নারী ফুটবল এখন আর কোনো বাধাকেই ভয় পায় না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?