ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব – বর্ণমালা টেলিভিশন

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১১:০৮ 262 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের ওপর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। পারিশ্রমিক ইস্যুতে উজবেকিস্তানের এক ফুটবলারের অভিযোগের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি বছরের ২২ মে থেকে পরবর্তী তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা শেষ হবে ২২ আগস্ট। ২০২৫-২৬ মৌসুমের দলবদল কার্যক্রম ১ জুন শুরু হয়েছে, শেষ হবে ১৫ আগস্ট। যার অর্থ চলতি দলবদল কার্যক্রমে কোনো ফুটবলার নিবন্ধন করতে পারবে না ক্লাবটি। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোশন নিয়ে গত মৌসুম প্রিমিয়ারে খেলেছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ১০ দলের লিগে ঐতিহ্যবাহী ক্লাবটি অষ্টম স্থানে ছিল। লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। একটা সময় রেলিগেশন অঞ্চলে লড়াই করলেও শেষদিকে এসে প্রিমিয়ার লিগে টিকে থাকে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। নতুন মৌসুমে টিকে থাকার জন্য দল গড়াটা এখন চ্যালেঞ্জের মুখে। আসন্ন মৌসুমের দলবদল জটিলতা এড়াতে দ্রুত বিষয়টি সমাধানের কথা বললেন ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি স্থানীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘একজন খেলোয়াড়ের আর্থিক পারিশ্রমিক ইস্যুতে এমনটি হয়েছে। আমরা দ্রুত সেটি সমাধান করে আসন্ন মৌসুমের কার্যক্রম এগিয়ে নিতে চাই।’ চলতি বছর এটি বাংলাদেশি ক্লাবের ওপর চতুর্থ নিষেধাজ্ঞার ঘটনা। তিন দফা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের ওপর ১ জানুয়ারি দুটি আলাদা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, আরেকটি ৬ জানুয়ারি দেওয়া হয়। তিনটি নিষেধাজ্ঞার মেয়াদ ছিল তিন মাসের। এ নিষেধাজ্ঞা অবশ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জটিলতায় ফেলতে পারেনি। কারণ, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্লাবটি ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারেনি। যে কারণে দলবদল নিষেধাজ্ঞাও ছিল অর্থহীন। ফিফার খেলোয়াড় নিবন্ধন তালিকায় দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে বর্তমান বাফুফে সভাপতি তাবিথ এম আউয়ালের সাবেক ক্লাব ফেনী সকার। ২০২২ সালের ২ আগস্ট ফিফা ক্লাবটির ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। প্রত্যাহার করার আগ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার কথা। সেটা এখনো বহাল রয়েছে। বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার অধীন ক্লাবগুলোর ওপর ফিফা ১ হাজার ৭৬টি নিষেধাজ্ঞা দিয়েছে। সে তালিকায় এখনো আছে ফেনী সকার ক্লাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা। সকার ক্লাবের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ছাড়া বাকি চারটি নিষেধাজ্ঞা তিন মাস মেয়াদি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?