মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২ – বর্ণমালা টেলিভিশন

মোহাম্মদপুরের গ্যাং প্রধানসহ গ্রেপ্তার ৪২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৯:৫৭ 107 ভিউ
সারাদেশে বিশেষ অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রোববার শুরু হওয়া অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুরে গ্যাং প্রধানসহ গ্রেপ্তার হয়েছেন ৪২ জন। প্রথম দিনের অভিযানে ঢাকায় মোহাম্মদপুর এলাকা অগ্রাধিকার পেয়েছে। তবে পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, দু-একদিনের মধ্যে অভিযানে আরও ভালো ফল মিলতে পারে। অভিযানে করণীয় নিয়ে আজ মঙ্গলবার সারাদেশের পুলিশ সুপারদের (এসপি) দিকনির্দেশনা দেবেন আইজিপি বাহারুল আলম। ভার্চুয়ালি তারা যুক্ত হবেন। গতকাল পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৯৬ জনকে। তাদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ২২ জন। অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৪৭৪ জন। এ ছাড়া উদ্ধার হয়েছে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ছয় রাউন্ড গুলি। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এলাকায় আলোচিত ‘আয়েশা গ্রুপ’। সেই গ্রুপের প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা ও তাঁর সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-২ জানায়, রোববার সাভারের ভাকুর্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আয়েশা শীর্ষ সন্ত্রাসী ‘কবজিকাটা’ আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী। আয়েশা ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা দিনদুপুরে দলবল নিয়ে কম জনসমাগম এলাকায় পথচারীকে জিম্মি করে ছিনতাই করতেন। রাতে বাসাবাড়ি বা চলন্ত গাড়িতে লুটপাট চালাতেন। র‍্যাব-২ বলছে, আয়েশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আয়েশা জানিয়েছেন, তিনি রাজমিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। পরে কবজিকাটা আনোয়ারের হাত ধরে সন্ত্রাসের জগতে প্রবেশ করেন। তাঁর নির্দেশেই বিভিন্ন অপরাধে নেতৃত্ব দিতেন তিনি। এদিকে, মোহাম্মদপুরে আলাদা অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ‘পানি রুবেল গ্যাং’ নামে একটি ছিনতাইকারী চক্রের সদস্য। গতকাল জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল এ পাঁচজনকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. লায়েছ, শাহীন ওরফে অটো শাহীন, মো. শুভ, আবদুল আলিম ও মিলন হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি। এদিকে, বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা