গাছ উপড়ে রেললাইনে, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন ‎ – বর্ণমালা টেলিভিশন

গাছ উপড়ে রেললাইনে, অল্পের জন্য রক্ষা পেল ট্রেন ‎

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১১:৪৩ 174 ভিউ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর একটি কড়ইগাছ পড়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে কুমিরা স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গাছটি রেললাইনে পড়ার একটু আগেই চট্টলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন কুমিরা স্টেশন অতিক্রম করছিল। রেললাইনে গাছ পড়ার খবর পেয়ে কুমিরা রেলস্টেশনের মাস্টার দ্রুত ট্রেনটিকে থামানোর সংকেত দেন। এতে ট্রেনটি সময়মতো থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পায়। ‎স্থানীয়রা জানান, গাছটি ছিল রেললাইন সংলগ্ন। বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় কারণে গাছটি উপড়ে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি কেটে রেললাইন থেকে সরানো হয়। এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ আশরাফ সিদ্দিক বলেন, গাছটি দীর্ঘদিন ধরে রেললাইনের দিকে হেলেছিল। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছের শিকড়ের চারপাশের মাটিগুলো নরম হয়ে যাওয়াতে গাছটি উপড়ে পড়ে। তিনি বলেন, গাছটি পড়ার স্থান থেকে কিছুদূরে ছিল চট্টলা এক্সপ্রেসের যাত্রীবাহী ট্রেন। স্টেশনমাস্টারের দূরদর্শিতার কারণে দ্রুত ট্রেনটিকে থামানো হয়। যার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। প্রায় ১০টার দিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গাছটি রেললাইন থেকে কেটে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন