জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ October, ২০২৬
১০:৫৩ am
104 ভিউ

আরও খবর

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান

নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৬ | ১০:৫৩ 104 ভিউ
একটি শব্দ, একটি বাক্য কিংবা একটি স্লোগান—কখনও কখনও একটি আস্ত জাতির জন্মসনদ হয়ে ওঠে। জয় বাংলা মানে মুক্তি, জয় বাংলা মানেই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।এর আক্ষরিক অর্থ “বাংলার বিজয়”। এটি কেবল সাধারণ কোনো স্লোগান নয়; এটি শৃঙ্খল ভাঙার মন্ত্র, পরাধীনতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আদিম ও অদম্য হুংকার। ঊনসত্তরের উত্তাল রাজপথ থেকে একাত্তরের রক্তভেজা রণাঙ্গন—যে ধ্বনিতে কেঁপে উঠেছিল বাংলার মাটি ও আকাশ, আজ সেই চিরন্তন স্লোগানের নতুন করে ফিরে আসার প্রত্যয় আমাদের হৃদয়ে গভীর আলোড়ন তোলে। ▪️জন্মের ইতিহাস: রাজপথ থেকে রণাঙ্গনে ১৯৬৯ সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবিতে প্রথমবারের মতো “জয় বাংলা” শব্দবন্ধটি দেখা যায়। একই বছর ফেব্রুয়ারিতে রমনা রেসকোর্স ময়দানের এক বিশাল সমাবেশে শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করা হলে পুরো ময়দানে গর্জে ওঠে এই রণধ্বনি। বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তির সংগ্রামের প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের নাম। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন– “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা!”—তখন স্লোগানটি স্বাধীনতার সংগ্রামের সঙ্গে চিরতরে একাকার হয়ে যায়। মার্চের অসহযোগ আন্দোলন থেকে পুরো মুক্তিযুদ্ধজুড়ে এটি হয়ে ওঠে সংগ্রামের প্রধান চালিকাশক্তি। রণাঙ্গনে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের কাছে বুলেটের শক্তির চেয়েও বড় প্রেরণা ছিল “জয় বাংলা”র এই একটিমাত্র উচ্চারণ। এটি শুধু সহযোদ্ধাকে চেনার মাধ্যম নয়, বিজয়ের পূর্বঘোষণাও। সেই পূর্বঘোষণাই সত্য হলো ১৬ ডিসেম্বর ১৯৭১, বিজয়ের দিনে—“জয় বাংলা” ধ্বনি হয়ে উঠল বিজয়োৎসবের সবচেয়ে বড় প্রতীক। ▪️মুছে ফেলার চেষ্টা, অটুট চেতনা ইতিহাসের চড়াই-উতরাই ও রাজনৈতিক পালাবদলে স্লোগানটিকে বারবার স্তব্ধ করার অপচেষ্টা হয়েছে। ২০২০ সালে হাইকোর্ট একে জাতীয় স্লোগান ঘোষণা করে, ২০২২ সালে প্রজ্ঞাপনে তা কার্যকর হয়; ২০২৪ সালের ডিসেম্বরে অবৈধ সরকারের ফরমায়েশে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক বিপর্যয়ের পর “জয় বাংলা” স্লোগান যখনই উচ্চকিত কণ্ঠে উচ্চারিত হয়েছে, একাত্তরের শক্তির আতঙ্কে থাকা বিএনপি-জামাত চক্রের মনে তীব্র ভীতি জেগে উঠেছে। শিশু থেকে বৃদ্ধ, এমনকি বীর মুক্তিযোদ্ধারা পর্যন্ত মব জাস্টিসের মতো অনভিপ্রেত ঘটনার শিকার হয়েছেন; স্লোগান দেওয়ার অপরাধে বহু মানুষ অন্যায়ভাবে হেনস্থা ও আটক হয়েছেন। কিন্তু ইতিহাসের সত্যকে কি এভাবে দমিয়ে রাখা যায়? রক্তে ভেজা মাটির নিচে যে স্লোগানের শেকড়, তা আজ মাথা তুলে দাঁড়ানোর প্রত্যয়ে ফিরে আসছে। আবার অচিরেই দামামা বাজিয়ে “জয় বাংলা” স্লোগানে দিগ্বিদিক প্রকম্পিত হবে বাংলার মাঠ-ঘাট ও আকাশ। কোনো শোষণ-জুলুম দিয়ে একে আটকে রাখা যায় না; এটি সমগ্র বাঙালির অবিসংবাদিত উত্তরাধিকার। ▪️জয় বাংলা: শাশ্বত শপথ “জয় বাংলা” কেবল একটি স্লোগান নয়; এটি তিন স্তরে গাঁথা এক মহাকাব্য—বাঙালির জাতীয়তাবাদ, স্বাধিকারের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত সেই বিজয়ের রক্তরাঙা গৌরবগাথা আজও প্রতিটি বাঙালির বুকে স্পন্দিত হয়। সেই গৌরবগাথার ধারাবাহিকতায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার “জয় বাংলা”কে জাতীয় স্লোগানের মর্যাদায় আসীন করেছিল। তাই এই ধ্বনি শুধু একাত্তরের স্মৃতিচারণ নয়; শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অনড় শপথ। যখন সব ভয়ভীতিকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন প্রজন্মের কণ্ঠে এই ধ্বনি আবার প্রতিধ্বনিত হয়, তখন মনে হয়—বাঙালির অদম্য চেতনা চিরজীবী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার