মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা – বর্ণমালা টেলিভিশন

মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ September, ২০২৬ | ৬:১৭ 68 ভিউ
শেখ হাসিনার জন্মদিনে তাঁর মাতামহী শেখ ফজিলাতুন নেছা মুজিবের ত্যাগ, মাতামহ শেখ মুজিবুর রহমানের প্রতি তাঁর সমর্থন এবং নিজের জন্মের সময়কার একটি ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে “শুভ জন্মদিন, মা!” সম্বোধন করে দেওয়া বার্তায় সজীব ওয়াজেদ জানান, তাঁর মায়ের সংগ্রামী চেতনার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও উত্তরাধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ হাসিনার জন্মের সময়কার একটি ঘটনা তুলে ধরে সজীব ওয়াজেদ লিখেছেন, ১৯৪৭ সালে ভারত বিভক্তির প্রাক্কালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় শেখ মুজিবুর রহমানকে শরণার্থীদের আসা-যাওয়া তদারকির দায়িত্ব দিতে চেয়েছিলেন তৎকালীন যুক্তবাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সজীব ওয়াজেদের বর্ণনা অনুযায়ী, সোহরাওয়ার্দী শেখ মুজিবকে বলেছিলেন, দাঙ্গার পরিস্থিতিতে শুধু সরকারি কর্মচারীদের ওপর নির্ভর করতে পারছেন না। তাই ছাত্রলীগ ও মুসলিম লীগ ন্যাশনাল গার্ডের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করে সীমান্তে গিয়ে শরণার্থীদের আসা-যাওয়া তদারকির দায়িত্ব নিতে তিনি শেখ মুজিবকে অনুরোধ করেন। সে সময় শেখ ফজিলাতুন নেছা মুজিব অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীকে কাছে পাওয়ার প্রত্যাশা থাকলেও দেশের পরিস্থিতির কারণে শেখ মুজিবকে দায়িত্ব পালনে যেতে হতে পারে, এমন পরিস্থিতিতে তিনি তাঁকে উৎসাহিত করেন বলে জানান সজীব ওয়াজেদ। তিনি লেখেন, কলকাতার পরিস্থিতি ও নিজের দায়িত্বের কথা জানিয়ে শেখ মুজিব তাঁর স্ত্রীকে চিঠি লিখেছিলেন। জবাবে শেখ ফজিলাতুন নেছা মুজিব তাঁকে দেশের কাজে যাওয়ার জন্য নিশ্চিন্ত করেন। চিঠিতে শেখ ফজিলাতুন নেছা মুজিব লিখেছিলেন, “আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্যও জন্ম নিয়েছেন। দেশের কাজই আপনার সবচাইতে বড় কাজ। আপনি নিশ্চিন্ত মনে আপনার কাজে যান। আমার জন্য চিন্তা করবেন না। আল্লাহর উপরে আমার ভার ছেড়ে দিন।” সজীব ওয়াজেদের ভাষ্য অনুযায়ী, ওই চিঠি পাওয়ার পর শেখ মুজিব সোহরাওয়ার্দীর কাছে গিয়ে শরণার্থীদের তদারকির দায়িত্ব পালনে যাওয়ার কথা জানান। তখন সোহরাওয়ার্দী তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি স্ত্রী রেণুর সঙ্গে পরামর্শ করেছেন কি না। শেখ মুজিব চিঠির কথা জানিয়ে বলেন, তাঁর স্ত্রী তাঁকে নিশ্চিন্তে দেশের কাজে যেতে বলেছেন। তখন সোহরাওয়ার্দী তাঁকে বলেছিলেন, “Mujib, She is a precious gift to you from God. Don’t neglect her please.” অর্থাৎ, রেণু তাঁর জন্য খোদার দেওয়া অমূল্য দান এবং তাঁকে যেন অবহেলা না করেন, এমন পরামর্শ দিয়েছিলেন সোহরাওয়ার্দী। সজীব ওয়াজেদ বলেন, ওই সময় শেখ ফজিলাতুন নেছা মুজিব যে সন্তানকে গর্ভে ধারণ করছিলেন, তিনিই পরবর্তীকালে শেখ মুজিবের আদরের ‘হাচু’, শেখ হাসিনা। শেখ হাসিনার জন্মের সঙ্গে ওই ঘটনাকে যুক্ত করে সজীব ওয়াজেদ লেখেন, অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মায়ের চিন্তা, স্বপ্ন ও মানসিকতার প্রভাব সন্তানের ওপর পড়ে বলে প্রচলিত ধারণা রয়েছে। তাঁর মতে, ১৯৪৭ সালের ওই ঘটনা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রের একটি উজ্জ্বল দিক যেমন তুলে ধরে, তেমনি শেখ হাসিনার জন্মের প্রেক্ষাপটকেও বিশেষ তাৎপর্য দেয়। বার্তায় শেখ হাসিনার রাজনৈতিক ও সংগ্রামী জীবনের প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ আরও লেখেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, শেখ হাসিনার নিরন্তর সংগ্রামী চেতনার প্রেরণা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের রক্তের ধারাবাহিকতায়-ই এসেছে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী? নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের! ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো আইএমএফের পূর্বাভাস: চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ লাখ লাখ টাকা চাঁদা-অবৈধ ফি’র চক্রে জিম্মি বাংলাদেশি শ্রমিকরা: জানালেন সিঙ্গাপুরের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন ইউনূস-তারেক গোপন সমঝোতা? হঠাৎ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম পিপিআরসির গবেষণা: ঘুষ না দিলে সরকারি কাজ হয় না, বলছেন ৭৪.৬ শতাংশ সেবাপ্রার্থী