দরজা ভেঙে ছেলে দেখলেন মুক্তিযোদ্ধা বাবার নিথর দেহ – বর্ণমালা টেলিভিশন

দরজা ভেঙে ছেলে দেখলেন মুক্তিযোদ্ধা বাবার নিথর দেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১১:৪২ 151 ভিউ
টাঙ্গাইলের সখীপুরে একটি ভাড়া বাসা থেকে শেখ ফারুকুজ্জামান (৭৪) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাপাড়া এলাকার একটি ভাড়া বাসার রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শেখ ফারুকুজ্জামান টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়ার বাসিন্দা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার পর তিনি দীর্ঘদিন ঢাকায় ব্যবসা করতেন। রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় তার নিজস্ব বাসাবাড়ি রয়েছে। এক ছেলে ও এক মেয়ে রয়েছে—দুজনই এখন স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত। পারিবারিক সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সে তার স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এর পর থেকেই একাকিত্বে ভুগছিলেন তিনি। বৃদ্ধ বয়সে পুনরায় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে সন্তানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে দুই মাস আগে তিনি কাউকে কিছু না জানিয়ে ঢাকার সব সম্পত্তি সন্তানদের নামে লিখে দিয়ে সখীপুরে চলে আসেন। এখানে এসে ময়থাপাড়া এলাকায় একটি বাসায় একা বসবাস শুরু করেন। একাই রান্না করতেন, খেতেন। তার হার্টে চারটি রিং বসানো ছিল। তার ছোট বোন, যিনি পেশায় একজন চিকিৎসক, প্রতিদিন ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতেন। দুদিন ধরে ভাইয়ের ফোন না পেয়ে উদ্বিগ্ন হয়ে তিনি বিষয়টি ফারুকুজ্জামানের ছেলেকে জানান। পরে ছেলে শেখ দুর্জয় জামান শনিবার সখীপুরে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে রান্নাঘরে বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ছেলের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন