রোবট কুকুর উদ্ভাবনে চীনের নতুন সাফল্য, গতি উসাইন বোল্টের সমান – বর্ণমালা টেলিভিশন

রোবট কুকুর উদ্ভাবনে চীনের নতুন সাফল্য, গতি উসাইন বোল্টের সমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৪৭ 142 ভিউ
রোবোটিক প্রযুক্তিতে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির নির্মিত ‘ব্ল্যাক প্যান্থার ২.০’ নামের একটি চার পায়ের রোবটিক কুকুর ঘন্টায় ১০.৩ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছে—যা কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের সর্বোচ্চ গতির প্রায় সমান। রোববার টেলিভিশনে সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে এই রেকর্ড গড়ার ঘটনা ঘটে। চীনের চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত ওয়ার্ল্ড রোবট কমপিটিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত ‘রোবোটিক ডগ মিশন শো’-তে এ রোবটটি অংশ নেয়। ৩৮ কেজি ওজন ও ০.৬৩ মিটার উচ্চতার এই রোবট মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ট্রেডমিলে ঘণ্টায় ১০ মিটার গতির বেশি দৌড়ে যায়। বস্টন ডাইনামিকসের ‘ওয়াইল্ডক্যাট’ নামের রোবটের পূর্ববর্তী রেকর্ড ভেঙে এটি এখন বিশ্বের দ্রুততম রোবোটিক কুকুর। তুলনামূলকভাবে বলা যায়, উসাইন বোল্টের ১০০ মিটার বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ডে সম্পন্ন হয়েছিল, যার গড় গতি ছিল ১০.৪৪ মিটার/সেকেন্ড। এই রোবটের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে সর্বোচ্চ পাঁচবার করে পা ফেলার সক্ষমতা, যা একে বিশ্বের দ্রুততম চার পায়ের রোবটগুলোর তালিকায় জায়গা করে দিয়েছে। ‘ব্ল্যাক প্যান্থার ২.০’ যৌথভাবে তৈরি করেছে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট এবং হাংজু-ভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ Mirror Me। সম্প্রতি এই রোবটটি আরও উন্নত করা হয়েছে—তিনটি পৃথক কার্বন ফাইবার পা একীভূত করে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে এর কাঠামো। অন্যদিকে, একই শো-তে অংশ নেওয়া ‘XT70’ নামের আরেক রোবট বাস্তব দুর্যোগ মোকাবিলা ও জরুরি উদ্ধার অভিযানে দক্ষতা প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি কাড়ে। যদিও ব্ল্যাক প্যান্থার এখন অধিকাংশ মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে সক্ষম, তবুও এটি এখনো চিতা, উটপাখি বা ওয়াইল্ডাবিস্টের মতো দ্রুতগামী প্রাণীদের গতির তুলনায় পিছিয়ে রয়েছে। তবে এর ভবিষ্যৎ ব্যবহার সম্ভাবনা বিশাল—বিশেষ করে ভূমিকম্পের সময় ধ্বংসস্তূপে দ্রুত প্রবেশ, দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা বা লজিস্টিক সরবরাহে এই রোবটিক কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন