ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০২৫
৮:৫৮ পূর্বাহ্ণ
118 ভিউ

ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৮:৫৮ 118 ভিউ
বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর নিয়ে আয়োজিত প্রথমবারের মতো ৩২ দলের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। জমকালো ফাইনালে চেলসি ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইনকে। তবে আসল প্রশ্ন হলো—এত আলোচিত এই টুর্নামেন্টকে কি সফল বলা যায়? ফাইনালে চেলসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কোল পালমার। দুটি গোল করেছেন, করিয়েছেন একটি। কিন্তু মাঠের খেলায় যতটা উত্তেজনা, মাঠের বাইরের হিসাব-নিকাশে বিষয়টা ততটা সরল নয়। ফিফা সভাপতির ভাষায় ‘সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? টুর্নামেন্ট শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এটিকে “বিশ্বের সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা” বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, আয়োজনে বিপুল আয় হয়েছে—প্রায় ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার। গড় টিকিট বিক্রির হারও সন্তোষজনক ছিল। মার্কিন বাজারে টুর্নামেন্ট আয়োজনের কারণে নতুন দর্শক তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? ক্লাব বিশ্বকাপে কে কোন পুরস্কার পেলেন? মার্কেটিং ও ব্রডকাস্টে চূড়ান্ত সফলতা ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? বিশ্বজুড়ে ম্যাচ সম্প্রচারে অভাবনীয় সাড়া মিলেছে বলেও দাবি তার। প্রায় ১৮০টি দেশে ম্যাচ দেখা গেছে সরাসরি। বড় বড় ব্র্যান্ড স্পনসর হয়েছে টুর্নামেন্টে। দর্শকদের আগ্রহ, টিকিট বিক্রি, এবং বিজ্ঞাপন রাজস্ব—সব মিলিয়ে মার্কেটিং দিক থেকে টুর্নামেন্টটি সফল বলেই ধরা যাচ্ছে। তবে যে দিক থেকে সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা। সেই মাঠের খেলাতে কি অবস্থা? ফুটবলের অন্তরাত্মা কি সন্তুষ্ট? অর্থনৈতিক দিক দিয়ে সফলতা আসলেও সমালোচনার জায়গা রয়েছে বিস্তর। ইউরোপীয় ক্লাবগুলোর একচেটিয়া আধিপত্যে প্রতিযোগিতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। আফ্রিকা, এশিয়া বা উত্তর আমেরিকার ক্লাবগুলো প্রায় ম্যাচেই হেরেছে। একটি মাত্র ব্যতিক্রম বাদে ইউরোপ বা দক্ষিণ আমেরিকার বাইরে কেউ কোয়ার্টার ফাইনালেও যেতে পারেনি। ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? এ ছাড়া দীর্ঘ ক্লাব মৌসুমের শেষে অতিরিক্ত ম্যাচ খেলার ফলে ক্লান্তি ও ইনজুরির শিকার হয়েছেন বেশ কিছু খেলোয়াড়। খেলোয়াড় ইউনিয়ন ও বিভিন্ন ফুটবল সংগঠন টুর্নামেন্টের সময়সূচি ও ফরম্যাট নিয়েও প্রশ্ন তুলেছে। ভেন্যু ও পিচ নিয়ে প্রশ্ন মেটলাইফ স্টেডিয়ামের পিচ নিয়ে কিছু খেলোয়াড় অসন্তোষ প্রকাশ করেছেন। গরম আবহাওয়া ও অস্থায়ী পিচের মান নিয়ে কিছু ম্যাচে খেলা হয়েছে সাবধানতার সঙ্গে। ভবিষ্যতের জন্য ফিফার চিন্তার জায়গা ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপে একই ফরম্যাট রাখার কথা বলেছে ফিফা। তবে বিশ্লেষকেরা বলছেন, ফরম্যাটে কিছু পরিবর্তন ও প্রতিযোগিতামূলক ভারসাম্য আনাই হবে টুর্নামেন্টের ভবিষ্যতের জন্য জরুরি। তাহলে উত্তর কী? ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫ বাণিজ্যিকভাবে সফল, কিন্তু ক্রীড়াগত ও নৈতিক দিক থেকে এখনও প্রশ্নবিদ্ধ। প্রথম সংস্করণ হিসেবে এটিকে সফল বলা যেতে পারে, তবে ফুটবলের সার্বজনীনতা ও খেলোয়াড়দের কল্যাণ নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে এ সফলতার স্থায়িত্ব নিয়েই উঠবে প্রশ্ন। পাঠকের কাছে প্রশ্ন এই টুর্নামেন্ট কি ফুটবলের জন্য আশীর্বাদ, না কি শুধুই আরেকটি অর্থকেন্দ্রিক আয়োজন হয়ে দাঁড়ালো?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার