আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন – বর্ণমালা টেলিভিশন

আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:২৯ 98 ভিউ
জুলাই গণআন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন অপু বিশ্বাস। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে তিনি বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। পরে রোববার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। চলতি বছরের মার্চে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনকে আসামি করেন। আসামিদের মধ্যে রয়েছেন অভিনয়জগতের পরিচিত মুখ—সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, শাহনুর, তানভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান ও উর্মিলা শ্রাবন্তী কর। মামলার অভিযোগে বলা হয়, এ সকল তারকা তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপুল অর্থের জোগান দিয়ে আন্দোলন দমন প্রক্রিয়ায় সহযোগিতা করেন। বাদী এনামুল হকের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। মামলায় আরও উল্লেখ করা হয়, অভিনেতা-অভিনেত্রীরা মূলত অর্থ জোগানের মাধ্যমে সহায়তা করলেও অন্য অভিযুক্তরা সরাসরি দমন কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, চলতি বছরের ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে তিনি জামিনে মুক্তি পান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন