কটাক্ষের শিকার সোহিনী সরকার – বর্ণমালা টেলিভিশন

কটাক্ষের শিকার সোহিনী সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫৪ 91 ভিউ
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলিউড স্টাইলের নাটক যেন নিত্যদিনের ঘটনা। এবার সেই নাটকের কেন্দ্রে আছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি দেব অভিনীত আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে সোহিনীর সক্রিয় অংশগ্রহণকে নিয়ে কটাক্ষ করলেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ পুরো টিম রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রচারে সোহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ নজর কেড়েছে। তবে সোহিনীর সেই ছবি দেখে কুণাল ঘোষ এক পুরোনো বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন। এক বছর আগে আর জি কর হাসপাতালের আন্দোলন নিয়ে সোহিনী একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না।’ এবার ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে সোহিনীকে দেখে কুণাল ঘোষ পুরোনো সেই মন্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কটাক্ষপূর্ণ পোস্ট করেন। তিনি সোহিনীর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্পঝম্ফও করা যায়।’ এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কুণাল ঘোষের মন্তব্যটি সোহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ। তবে এ বিষয়ে সোহিনী বা ‘রঘু ডাকাত’ সিনেমার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?