টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৫২ 186 ভিউ
জিতলে সিরিজে ফেরার সুযোগ। হারলে সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ভালো কাটেনি টাইগারদের। প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রান করে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৭ উইকেটে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা। টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলংকার সফরেও সিরিজ হারের শঙ্কা। তিন প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচে জেতেনি বাংলাদেশ। এই ছয় হারে দলকে সবচেয়ে ভাবিয়েছে ব্যাটিং বোলিং দুই বিভাগই। ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?