যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০২৫
৭:৩০ পূর্বাহ্ণ
139 ভিউ

আরও খবর

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে

সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস

জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’

আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৩০ 139 ভিউ
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ইতোমধ্যে বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছে। এতে রপ্তানিকারক মহলে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। বিশ্ববিখ্যাত মার্কিন রিটেইল ব্র্যান্ড ওয়ালমার্ট ইতোমধ্যে বাংলাদেশে পোশাকের কিছু অর্ডার স্থগিত ও পিছিয়ে দিয়েছে। প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে বলেন, “ওয়ালমার্ট সাঁতারের পোশাকের ১০ লাখ ইউনিটের একটি বড় অর্ডার স্থগিত করেছে।” এছাড়া, ক্ল্যাসিক ফ্যাশন নামের আরেক প্রতিষ্ঠান ই-মেইলের মাধ্যমে অর্ডার স্থগিতের কথা জানিয়েছে। যদিও প্রতিষ্ঠানটির সহকারী মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত দাবি করেন, এই সিদ্ধান্ত ওয়ালমার্ট নয়, তারাই নিয়েছেন। স্প্যারো গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, “বর্ধিত শুল্ক কার্যকর হলে প্রায় ২ বিলিয়ন ডলারের অর্ডার হারাতে হতে পারে।” তার মতে, মার্কিন বাজারে বড় ব্র্যান্ডগুলো সময় নিয়ে সিদ্ধান্ত নিলেও সাধারণ আমদানিকারক ও বায়িং হাউজগুলো দ্রুত অর্ডার বাতিল করে। তিনি আরও বলেন, “চীন এখন জর্ডান, কেনিয়া, ইথিওপিয়া ও মিসরের মতো দেশে গার্মেন্টস খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশের যদি আলোচনার গতি না বাড়ে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।” শনিবার বিকেলে উত্তরা বিজিএমইএ ভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করেও সফল হইনি। পরে চারজন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের এক প্রতিনিধি সময়মতো আলোচনা করতে ব্যর্থ হওয়ায় দুই মাস সময় নষ্ট হয়েছে। এরপর আরেকজন প্রতিনিধি যুক্ত হন, কিন্তু ব্যবসায়ীদের উপেক্ষা করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল।” বিজিএমইএ সভাপতির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা প্রস্তাব দিয়েছেন, যদি ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন নিশ্চিত করা যায়, তাহলে ব্যবসা চালানো যাবে কিনা—এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, “৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত আরোপ হলে বাংলাদেশের ওভেন পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে নিটওয়্যার ও ডেনিম খাতে এর প্রভাব কম থাকবে।” ব্যবসায়ী নেতারা অভিযোগ করছেন, সরকারের বার্তায় রয়েছে দ্বৈততা। তারা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হচ্ছে, অন্যদিকে বাজেটে তুলার আমদানিতে ২% অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। এই অবস্থান মার্কিন প্রশাসনের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে। বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতাদের মতে, এখন আর প্রতীকী কূটনৈতিক প্রচেষ্টায় সন্তুষ্ট থাকার সময় নেই। দরকার জ্বালানি, প্রতিরক্ষা ও কৃষিনির্ভর একটি সাহসী ও কৌশলগত চুক্তি, যা মার্কিন রাজনৈতিক মহলে দৃশ্যমান বার্তা দেবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান