টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২ – বর্ণমালা টেলিভিশন

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:২০ 95 ভিউ
কক্সবাজারের টেকনাফের শাহপরীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১২ জুলাই) রাতে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফ বড় ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল ইজি বাইকটি থামানোর সংকেত প্রদান করে। পরবর্তীতে ইজি বাইকটি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪শ টাকাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দ আলামত এবং আটক দুই মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা ইরানের প্রেসিডেন্টকে টেলিফোনে যা বললেন শাহবাজ শরিফ ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই ৪২ জনই উচ্চশিক্ষিত স্বশিক্ষিত দুজন নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা ইরানের সঙ্গে আলোচনা নাকচের পর ফের হামলার বিষয়ে যা বললেন ট্রাম্প ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যায় গ্রেফতার কে এই হিশাম আবুঘারবিয়েহ? অর্থ আত্মসাতের মামলায় বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি