৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ জুলাই, ২০২৬
১২:১০ পূর্বাহ্ণ
15 ভিউ

আরও খবর

মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?

গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত

জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি

বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার

আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর

তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!

৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ | ১২:১০ 15 ভিউ
বিদ্যুতের দাম বৃদ্ধির চরম উত্তাপের মাঝেই গত ৩রা জুন সরকারি দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি স্বস্তির খবর প্রচার করা হয়—”সরকার প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার করে নিচ্ছে।” কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কিংবা কোনো বিদ্যুৎ বিতরণ কোম্পানিই এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানে না। ফলে সরকারি দলের এই প্রচারণাকে ‘অপপ্রচার’ ও সাধারণ মানুষের সাথে এক ধরণের ‘বিভ্রান্তি’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মিটার ভাড়া বাতিলের কোনো সিদ্ধান্তই কার্যকর হয়নি। ৪ঠা জুন বিকেলেও রাজধানীর ধানমন্ডির বাসিন্দা আমেনা মুক্তা এবং ডিপিডিসির গ্রাহক নাজিমুল ইসলামসহ একাধিক গ্রাহক মিটার রিচার্জ করার পর আগের মতোই ভাড়া কাটার প্রমাণ পেয়েছেন। গ্রাহকদের ক্ষোভ প্রকাশ করে আমেনা মুক্তা বলেন, “ভাড়া কাটা তো কোনোদিনই বন্ধ হয়নি।” বর্তমানে সারাদেশে প্রায় ৫৫ লাখ গ্রাহকের ঘরে প্রিপেইড মিটার রয়েছে। এর মধ্যে সিঙ্গেল ফেইজ মিটারের জন্য মাসে ৪০ টাকা এবং থ্রি ফেইজ মিটারের জন্য ৪২ টাকা ভাড়া গুনতে হয়। এর সাথে প্রতি কিলোওয়াটের জন্য আবাসিক গ্রাহককে দিতে হয় ৪২ টাকা ডিমান্ড চার্জ (৫ কিলোওয়াটের লাইনে ডিমান্ড চার্জ ২১০ টাকা)। এই দ্বিমুখী খরচে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই তীব্র অসন্তোষ চলছে। অনুসন্ধানে জানা গেছে, এই বিভ্রান্তির সূত্রপাত মূলত গত ২৯শে মার্চ বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠক থেকে। সেখানে মিটার ভাড়া প্রত্যাহারের একটি মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা যাচাই-বাছাই ছাড়াই সরকারি দল বিএনপির অফিসিয়াল পেজে প্রচার করা হয়। বিতরণ কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, প্রিপেইড মিটারের প্রকল্পগুলো মূলত বিদেশী বা অভ্যন্তরীণ ঋণের অর্থে বাস্তবায়িত। গ্রাহকদের কাছ থেকে নেওয়া এই মিটার ভাড়া দিয়েই সেই ঋণ পরিশোধ করা হয়। সারাদেশে ৫৫ লাখ গ্রাহকের কাছ থেকে মিটার ভাড়া বাবদ মাসে আদায় হয় প্রায় ২২ কোটি টাকা, যা বছরে দাঁড়ায় ২৬৪ কোটি টাকা। এখন হুট করে মিটার ভাড়া তুলে দিলে এই বিশাল অংকের ঋণের দায় কে নেবে, তা নিয়ে কোনো সুরাহা হয়নি। নিয়ন্ত্রক সংস্থা যা বলছে বিদ্যুতের দাম, মিটার ভাড়া বা ডিমান্ড চার্জ নির্ধারণের আইনি এখতিয়ার বিইআরসি-র। অথচ সংস্থাটির কাছে বিতরণ কোম্পানিগুলো এমন কোনো আবেদনই করেনি। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ স্পষ্ট জানিয়েছেন, “মিটার ভাড়া তুলে দেওয়ার বিষয়ে আমাদের কাছে কেউ কোনো আবেদন করেনি। ২০১৭ সালে সরকারের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রিপেইড মিটার প্রকল্প ও ভাড়া নেওয়া চালু হয়। সরকার যদি এই প্রকল্পের ঋণের টাকার দায় নেয় এবং সেই প্রজ্ঞাপন বাতিল করে, তবেই কেবল এটি বন্ধ হওয়া সম্ভব। এটা সম্পূর্ণ সরকারের সদিচ্ছার ব্যাপার।” কোনো ধরণের দাপ্তরিক আদেশ বা ঋণের বিকল্প ব্যবস্থা না করেই রাজনৈতিক ফায়দা নিতে সরকারি দলের পেজ থেকে এমন প্রচার চালানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে হুট করে দেওয়া এই রাজনৈতিক ঘোষণা এখন সাধারণ গ্রাহকদের মনে ক্ষোভ ও বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ