৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা – বর্ণমালা টেলিভিশন

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ July, ২০২৫ | ৫:৫৯ 185 ভিউ
রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, ২৪+২৪= ৪৮ ঘণ্টা ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার সাথে নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে। রোববার (৬ জুলাই) রাতে যুমনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন। রুমিন ফারহানা বলেন, ৩২ নম্বর (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা হলো। এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগবেন। লাগলেও কিছু যায় আসে না। তিনি আরও বলেন, যমুনায় (প্রধান উপদেষ্টার বাসস্থান) মিটিং করা যাবে না। কিন্তু আমরা দেখলাম, সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি, তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারলো এবং তার পরপরই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী