গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের – বর্ণমালা টেলিভিশন

গোলকিপারের ভুলে চারে দুই হলো না ব্রাজিলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৩১ 102 ভিউ
ম্যাচের শুরুতে কোল পালমারের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ৫৩ মিনিটে এস্তেভাওয়ের গোলে ম্যাচে ফেরে (১-১) পালমেইরাস। ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে দুদলের সেমিফাইনালে ওঠার আরও জমজমাট হয়ে ওঠে। দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য ক্রমাগত কমে এলেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। অবশেষে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ডেডলক ভাঙে চেলসি। অনেকটা ‘উপহার’ হিসেবে পেয়ে যায় জয়সূচক গোল। তাতে ২-১ ব্যবধানের জয় পেয়েছে চেলসি। একইসঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে এনসো মারেসকার শিষ্যরা। চেলসির জয়সূচক গোলটাকে উপহার বলা যায় কেন? ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে পালমার-এনসো ফের্নান্দেসের পা ঘুরে শেষ পর্যায়ে বক্সের ভেতর বল পান মালো গুস্তো। একটু এগিয়ে বাঁপ্রান্ত থেকে কোনাকুনি শট নিয়েছিলেন চেলসির ফরাসি রাইটব্যাক। গুস্তোর শটটি গোল হওয়ার মতো মনে হয়নি। কিন্তু সেটা পালমেইরাসের আর্জেন্টাইন রাইটব্যাক অগুস্তিন জিয়ায়ের পায়ে লেগে সামান্য দিক বদলে যায়। আর তাতেই গুবলেট পাকিয়ে ফেলেন পালমেইরাস গোলকিপার ওয়েভারতন। অবিশ্বাস্যভাবে শটটা ধরতে পারলেন না ৩৭ বছর বয়সী এ গোলকিপার। ওয়েভারতনের শরীরে লেগে বল চলে যায় জালে। আর চেলসি পেয়ে যায় সেমিফাইনালের টিকিট। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ ক্লাবটি লড়বে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে। গতকাল শুক্রবার রাতে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে আল হিলালকে একই ব্যবধানে (২-১) হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্লুমিনেন্স। আজ পালমেইরাস জিততে পারলে টুর্নামেন্টের একটি সেমিফাইনাল হতো ব্রাজিলময়। কিন্তু সেটা হতে দিল না চেলসি। শুরু থেকে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংলিশ ক্লাবটির হাতে। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে জোরাল শট নিয়েছিলেন পালমার। সেটি বাঁদিকে লাফিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পালমেইরাস গোলকিপার ওয়েভারতন। তবে পালমারকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি পালমেইরাস। ১৬ মিনিটে ত্রেভো চালোবার বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে পালমেইরাসের দুই ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার। পালমারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে পালমেইরাস। ৫৩ মিনিটে বক্সের ভেতরের ডানপ্রান্তের দুরূহ কোন থেকে দারুণ এক শটে স্কোরলাইন ১-১ করেন এস্তেভাও। এরপর থেকে ইংলিশ ক্লাবটির সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। কিন্তু শেষ দিকে গোলকিপারের ভুলে কোয়ার্টার ফাইনালেই আটকে গেল পালমেইরাসের যাত্রা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে