ফরিদপুর, পটিয়া ও পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ে মব হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা – বর্ণমালা টেলিভিশন

ফরিদপুর, পটিয়া ও পাটগ্রামে রাজনৈতিক পরিচয়ে মব হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:০৯ 110 ভিউ
বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। গণতন্ত্র মঞ্চের নেতারা ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানান নেতারা। শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান। নেতারা বলেন, এসব হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। দলীয় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ‘মব’ সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যেভাবে এ কে আজাদের বাড়িতে হামলা চালানো হয়েছে আওয়ামী শাসনামলে একইভাবে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হতো। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের চরিত্র কারো কাছে প্রত্যাশা করি না। সরকারের সমালোচনা করে নেতারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘মব’ সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারি মদদের অভিযোগ পর্যন্ত উঠেছে। যার অনিবার্য পরিণতিতে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারকে অবিলম্বে মব সন্ত্রাস দমনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। বিবৃতিতে পটিয়া ও পাটগ্রাম থানায় রাজনৈতিক পরিচয়ে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন