পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি – বর্ণমালা টেলিভিশন

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৭:২৩ 141 ভিউ
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও, অনলাইনে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে প্রায়শই দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারণে। প্রযুক্তির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও হয়েছে উন্নত, যার ফলে সাধারণ কিংবা দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারীরা পড়ছেন বড় ধরনের সাইবার ঝুঁকিতে। সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, ই-মেইল কিংবা স্মার্টফোন, সবখানেই সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন শক্তিশালী একটি পাসওয়ার্ড। অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সাধারণ তবে কার্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো- জটিল পাসওয়ার্ড ব্যবহার: পাসওয়ার্ড সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। এতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে ব্যবহার করতে হবে। সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড হলো এমনটি, যা কোনো মানুষ ভেবে তৈরি করেনি বরং এলোমেলোভাবে জেনারেট করা হয়েছে। ক্রোমসহ অনেক ব্রাউজার ও অ্যাপ এই ধরনের পাসওয়ার্ড তৈরি করে দেয়। তবে এগুলো মনে রাখা কঠিন হওয়ায় নিরাপদভাবে লিখে রাখা বা সংরক্ষণ করাটাও একইরকম গুরুত্বপূর্ণ। টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা: ব্যাংক অ্যাকাউন্টের মত সংবেদনশীল তথ্য রক্ষায় সবসময় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা উচিত। এতে পাসওয়ার্ড পেলেও কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যদি না দ্বিতীয় ধাপের যাচাই প্রক্রিয়ায় সফল হতে পারে। এটি ব্যবহারে লগইন করতে বেশি সময় প্রয়োজন হলেও নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি। একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করা: একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। যদি কোনোভাবে একটি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে যায় তারা ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ পদ্ধতিতে একই পাসওয়ার্ড দিয়ে শত শত সাইটে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে এই ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: যখন জটিল ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তখন সব মনে রাখা কঠিন হয়ে যায়। পাসওয়ার্ড ম্যানেজার এই সমস্যার সমাধান করে, যেখানে একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে বাকি সব পাসওয়ার্ড সুরক্ষিত থাকে। আধুনিক ব্রাউজারগুলোর বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার সহজে পাসওয়ার্ড সংরক্ষণ ও অটোফিল করতে পারে। তবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য এমন ম্যানেজার ব্যবহার করা ভালো যা অনলাইন সার্ভারে পাসওয়ার্ড সংরক্ষণ করে না বরং শুধু স্থানীয় ডিভাইসে রাখে। এমনকি অফলাইন ডিভাইস-ভিত্তিক পাসওয়ার্ড ম্যানেজারও পাওয়া যায়, যা ইন্টারনেটের সঙ্গে কোনো সংযোগ রাখে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?