টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’ – বর্ণমালা টেলিভিশন

টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৭:২৭ 110 ভিউ
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব–শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা ‘ধূমকেতু’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। প্রথম দিনেই সিনেমাটি আয় করে নেয় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি। পরের দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি। মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এ সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আবেগে ভাসছেন ভক্তরা। রানা সরকার প্রযোজিত ‘ধূমকেতু’ নির্মিত হয়েছে হৃদয়স্পর্শী এক কাহিনিকে কেন্দ্র করে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে আসলো এই ছবি। ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিউডে ওপেন সিক্রেট। তবে সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’তে। এখন তাদের দুজনের ব্যক্তিজীবন ভিন্ন পথে—শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে, তাদের সংসারে আছে দুই সন্তান। অন্যদিকে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। দীর্ঘ বিরতির পর বড়পর্দায় দেব–শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড় আকর্ষণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই