মৌলভীবাজারের চার সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশইন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জুলাই, ২০২৫
৭:১৪ পূর্বাহ্ণ
274 ভিউ

মৌলভীবাজারের চার সীমান্ত দিয়ে ৮৩ জনকে পুশইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:১৪ 274 ভিউ
মৌলভীবাজার জেলার চার সীমান্ত এলাকা- পাল্লাথল, কাকমারা, ধলাই ও মুরইছড়া দিয়ে নারী-শিশুসহ ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৮ জনকে পুশইন করে বিএসএফ। একইদিন শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ এবং কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আরও ৭ জনকে পুশইন করা হয়। পুশইনের পর বড়লেখার পাল্লাথল পুঞ্জি এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই ৪৮ জন বাংলাদেশি। সেখান থেকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি) আটক করেন। আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে। তারা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে বিজিবি নিশ্চিত করে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটকরা সবাই বাংলাদেশি বলে বিজিবি নিশ্চিত হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে। আটকরা জানান, তাদের মধ্যে কেউ চিকিৎসার জন্য, কেউবা কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক ও থানায় হস্তান্তর করা হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি। স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে অনেকেই পরিবারের জিম্মায় বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে পুশইনের শিকার ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে বিজিবি জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে ৯ জন শিশু, ৯ নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। শ্রীমঙ্গল ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আটকদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের আত্মীয়-স্বজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হবে। শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!