বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুলাই, ২০২৫
১০:৪০ পূর্বাহ্ণ
123 ভিউ

বোয়িং বিমানে আঘাত করল লাগেজ ট্রলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৪০ 123 ভিউ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশের সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পর এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ ৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে এটির পাখার তীব্র বাতাসে খাঁচা ট্রলি উড়ে গিয়ে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফটে আঘাত করে। এ বি এম রওশন কবীর জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। তীব্র বাতাসে এটি মুভ করে প্লেনে ধাক্কা দিয়েছে। তবে ট্রলি যখন আঘাত হানে তখন বিমানের ভেতরে কোন যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন