আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন – বর্ণমালা টেলিভিশন

আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৩৬ 148 ভিউ
লাতিন আমেরিকান দলগুলো বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছিল রীতিমতো। এর আগে ৯ ম্যাচ খেলে হারেনি একটিতেও। তাদের সে অপরাজেয় যাত্রাটাতে ইতি টানল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোও নিশ্চিত করে ফেলেছে দলটা। পিএসজি বোটাফোগোর কাছে হেরেছিল বৃহস্পতিবার রাতে। এর পরদিন চেলসিও হারে ফ্লামেঙ্গোর কাছে। ইউরোপের ক্লাবগুলো যখন দক্ষিণ আমেরিকানদের সামনে হোঁচট খাচ্ছিল বারবার। তবে এবার ব্যতিক্রম হয়ে দাঁড়াল বায়ার্ন। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৩ হাজারের বেশি ছিল বোকা জুনিয়র্সের সমর্থক। পুরো গ্যালারি ছিল নীল-সোনালি রঙে মোড়ানো। তবে মাঠে আধিপত্য দেখিয়েছে জার্মান জায়ান্টরা। ম্যাচের অষ্টম মিনিটেই বায়ার্ন গোল পেয়েছে ভেবে উদ্‌যাপন শুরু করেছিল, ওলিসের কর্নার থেকে বল ঢুকে যায় সোজা বোকা গোলপোস্টে। কিন্তু ভিএআরের সাহায্যে দেখা যায়, সের্জ গেন্যাব্রি অফসাইডে থেকে গোলরক্ষক আগুস্তিন মারচেসিনকে ব্লক করেছিলেন। গোল বাতিল হয়। তবে ১৮ মিনিটে গোল করতে আর ভুল করেননি হ্যারি কেন। বোকা ডিফেন্স ক্লিয়ার করতে না পারলে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড। এরপর ওলিসের পাসে গেন্যাব্রি গোলের সামনে বল বাড়ান, কিন্তু কিংসলে কোমান এক ইঞ্চির ব্যবধানে বল মিস করেন। বোকা জুনিয়র্স চেষ্টা চালিয়ে যায়। কেভিন জেননের দুটি দারুণ ফ্রি কিক ফিরিয়ে দেন মানুয়েল নয়্যার। তবে তাদের চেষ্টার ফল আসে ৬৬ মিনিটে। মিডফিল্ডে বল কাড়ার পর অ্যালান ভেলাসকো বল বাড়ান মিগুয়েল মেরেনটিয়েলের দিকে। ডানদিক দিয়ে ঢুকে স্টানিসিচকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল দেন তিনি। মনে হচ্ছিল, দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর অপরাজিত থাকার রেকর্ড আরও একটি ম্যাচে টিকে থাকবে। কিন্তু ৮৪ মিনিটে দৃশ্যপট পালটে যায়। বাজিমাত করেন ওলিস। হ্যারি কেইনের ট্রিভেলা পাস গিয়ে খুঁজে পায় ওলিসকে। তিনি নিখুঁত শটে বল পাঠান পোস্টের নিচের কোনে। এরপর কনরাড লাইমার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এই জয়ে বায়ার্ন মিউনিখ এখন গ্রুপ ‘সি’ থেকে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে। তারা আগের ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল। দ্বিতীয় স্থানে আছে বেনফিকা। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে কঠিন অবস্থায় পড়েছে বোকা জুনিয়র্স। বোকার বিপক্ষে বায়ার্নের এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার দলগুলোর টানা ৯ ম্যাচের অপরাজিত রেকর্ডও এই ম্যাচেই শেষ হয়ে গেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে