নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি
৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার
বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা
সুন্দরগঞ্জে শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জের যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত এনদা মিয়ার ছেলে। তিনি সুন্দরগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন।
পুলিশ বলছে, অনেক অপকর্মের হোতা আজম দীর্ঘদিন থেকে তার শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজমকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত জানানো সম্ভব নয়। রোববার আজমকে আদালতে তোলা হবে।’
