রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৫
৬:২৩ পূর্বাহ্ণ
200 ভিউ

রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৬:২৩ 200 ভিউ
মালয়েশিয়ার রাজনীতিক, মানবাধিকার কর্মী এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার ঢাকা সফরে আসছেন। ১ দিনের সংক্ষিপ্ত এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতা, তরুণ উদ্যোক্তা এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন এমনটা জানায় সংশ্লিষ্ট একাধিক সূত্র। নুরুল ইজ্জাহ আনোয়ার আজ শনিবার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানানোর কথা রয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের। সূত্র বলছে বাংলাদেশ সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন। তিনি বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মধ্যাহ্নভোজ সারবেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর তাৎপর্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক অভিঘাত, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে গভীর আলোচনা করবেন বলে জানা যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা : সম্মেলন শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতে জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। রাজনৈতিক বৈঠক : নুরুল ইজ্জাহ আনোয়ার এই সফরে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানায় একই সূত্র। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট সূত্র বলছে, জামায়াতের সঙ্গে তার এই বৈঠক আগামীকাল সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে সময় ও স্থান পরিবর্তন করা হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবাধিকার এবং আঞ্চলিক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় আরেকটি নির্ভরযোগ্য সূত্র। তবে জামায়াত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন না নুরুল ইজ্জাহ আনোয়ার। এদিকে প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগের আগে ফরহাদ মজহারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তার সঙ্গে বৈঠক শেষে রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন