১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৫
৬:২১ পূর্বাহ্ণ
288 ভিউ

১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৬:২১ 288 ভিউ
সিলেটে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। প্রচণ্ড গরমের মাঝে লোডশেডিং বেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। এই পরিস্থিতির মধ্য বিকল হয়ে গেছে সিলেটের কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। ফলে লোডশেডিংয়ে পরিমাণ আরও বেড়েছে। নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে গড়ে ৫-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। নগরীর বাইরের অবস্থা আরও ভয়াবহ। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এ ছাড়া সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ থাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ স্টেশন চালু হলে নগরীতে তেমন লোডশেডিং হবে না। উপশহর বি ব্লকের বাসিন্দা আক্তার হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলছে। সন্ধ্যার পর যখন বাচ্চারা পড়তে বসবে তখনই লোডশেডিং শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়। অনেক সময় মধ্যরাতেও কারেন্ট চলে যায়। পাঠানটুলার গৃহিণী নাসরিন জাহান বলেন, দিনের পর সন্ধ্যায় বাসায় অনেক কাজ থাকে। ঠিক কাজ করার সময়টাতে কারেন্ট থাকে না। প্রতিদিন একই অবস্থা, এটা দেখার যেন কেউ নাই। খাঁজ নিয়ে জানা গেছে, সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রায় ১০ দিন ধরে বন্ধ রয়েছে। ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে কুমারগাঁওয়ের এই পাওয়ার স্টেশন বন্ধ রয়েছে বলে জানা যায়। কবে এই পাওয়ার স্টেশন চালু হবে এর সঠিক কোনো তথ্য দিতে পারেন নি সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রকৌশলী মিজানুর রহমান। তিনি জানান, কবে চালু হবে তা নিশ্চিত করে বলতে পারবো না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সিলেট নগরীতে পাঁচটি ডিভিশনে ১৩টি সাবস্টেশন রয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে বর্তমানে সমস্যা বেশি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফিউজ ছিঁড়ে যাওয়া, তার ছিঁড়ে পড়ে যাওয়া বৃদ্ধি পেয়েছে। তার ওপর কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ। এর পর থেকেই সিলেটে লোডশেডিং বেড়ে গেছে এবং ভোল্টেজও কম হচ্ছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না সিলেটে। এদিকে সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ মানুষ। ভুক্তভোগীরা গত এক সপ্তাহে সিলেটের বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন। এ ছাড়া বিদ্যুৎ বন্ধ হলে বিভিন্ন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে কল দিয়ে প্রকৌশলীদের গালিগালাজ দিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় আমাদের কিছু কিছু এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়। এখন জাতীয় গ্রিডের বিদ্যুৎ দিয়ে চলছে। কুমারগাঁও পাওয়ার স্টেশন যখন চালু ছিল তখন আমরা সরাসরি বিদ্যুৎ পেয়ে যেতাম এখন জাতীয় গ্রিড থেকে নিতে হয়। এখন প্রায় প্রতিদিনই ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এ জন্য সিলেটের গ্রাহকরা ভোগান্তিতে আছেন। কুমারগাঁও স্টেশন চালু হলে লোডশেডিং কম হবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, সিলেটের বিদ্যুৎ সরবরাহ হয় কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে। এই কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। এই পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে গেছে প্রায় ১০ দিন। এটা বন্ধ থাকার কারণে ভোল্টেজও কম হচ্ছে। সিলেটের লোডশেডিংও বেড়ে গেছে। আমরা এখন গ্রিড থেকে পাওয়ার আনছি। কুমারগাঁও স্টেশন চালু হলে সিলেটের লোডশেডিং কমবে। লো ভোল্টেজের সমস্যাও সমাধান হবে। ট্রান্সফরমার পুড়ে গেছে, তাই বলা যাচ্ছে না কত দিনের ভেতর ঠিক হবে। কারণ এটার যন্ত্রপাতি বাইরে থেকে আনা হয়। তা ছাড়া সিলেট চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই