ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি – বর্ণমালা টেলিভিশন

ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৬:২৮ 182 ভিউ
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন রাস্তায় লাউডস্পিকার স্থাপন করার কাজ চলছে। আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে জনসাধারণের কাছে তথ্য পৌঁছাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। জানা গেছে, কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলে জরুরি অবস্থার সময় জনসাধারণকে অবহিত করতে গুরুত্বপূর্ণ স্থানে লাউডস্পিকার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে তেহরান শহরের প্রধান চত্বরের কাজ প্রায় শেষ। শনিবার (২৬ জুলাই) একজন সিটি কাউন্সিল সদস্য এর প্রয়োজনীয়তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তেহরানের সিটি কাউন্সিলের সদস্য মেহেদী বাবাই বলেন, সঙ্কটের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে জনসাধারণের সতর্কতার জন্য আমাদের লাউডস্পিকার ব্যবহার করতে হবে। এই লাউডস্পিকারগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রধান চত্বরে স্থাপন করা হয়েছে এবং কাজ এখনও চলছে। বাবাই বলেন, সিস্টেমটি স্বাভাবিক এবং জরুরি উভয় পরিস্থিতিতেই কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই সিস্টেমগুলো নিয়মিত সময়ে নামাজের জন্য আজান বাজাবে। সঙ্কটের সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কীভাবে জনসাধারণের ঘোষণার জন্য এগুলো ব্যবহার করতে হবে। তিনি বলেন, আবার যুদ্ধের সময় মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হতে পারে। ১২ দিনের যুদ্ধে যোগাযোগ মন্ত্রণালয়কে মাঝে মাঝে ইন্টারনেট অ্যাক্সেস সীমিত করতে হয়েছিল। আমাদের আবার সাময়িকভাবে ইন্টারনেটসহ মোবাইল ফোন ব্লক করতে হতে পারে। তাই মানুষকে সতর্ক করার জন্য আমাদের বিভিন্ন উপায়ের প্রয়োজন। তিনি বলেন, "এই সিস্টেমগুলো সাইরেন এবং ভয়েস বার্তা উভয়ই বাজাতে পারে। এটা নির্ভর করে জরুরি অবস্থার সময় নগর পরিচালক বা সংকট দল কী সিদ্ধান্ত নেয় তার উপর। গত মাসের ১২ দিনের যুদ্ধের সময় ইরান সরকার দেশজুড়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে। লক্ষ লক্ষ মানুষের মোবাইল নেটওয়ার্ক এবং হোম ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার। এই বন্ধের ফলে মানুষ তথ্য অ্যাক্সেস করতে, পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে বা ব্যাংকিং এবং নেভিগেশনের মতো মৌলিক কাজ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়ে। মনিটরিং গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বরের বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করেছিল সরকার। তবে ১২ দিনের যুদ্ধের সময় এর আওতা ছিল ব্যাপক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য