দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না উইন্ডিজের – বর্ণমালা টেলিভিশন

দুঃস্বপ্ন পিছু ছাড়ছে না উইন্ডিজের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:৩৬ 239 ভিউ
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার রাতে সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রায় চার বছর পর এই সংস্করণে কোনো দলের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড। এর আগে ওয়ানডে সিরিজও ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা। দুই সিরিজ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৬-০ ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসাবে যাত্রা শুরু করলেন হ্যারি ব্রুক। শেষ ম্যাচের নায়ক বেন ডাকেট। ৪৬ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁ-হাতি ওপেনার। আরেক ওপেনার জেমি স্মিথ ২৬ বলে করেন ৬০ রান। ১২০ রানের উদ্বোধনী জুটির পর শেষদিকে জ্যাকব বেথেল (১৬ বলে ৩৬*) ও ব্রুকের (২২ বলে ৩৫*) ক্যামিও ইনিংসে তিন উইকেটে ২৪৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে রভম্যান পাওয়েলের ৪৫ বলে ৭৯* রানের টর্নেডো ইনিংসের পরও আট উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ