বাঁশখালীর সাবেক এমপির ক্যাশিয়ার ও সহযোগী গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

বাঁশখালীর সাবেক এমপির ক্যাশিয়ার ও সহযোগী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:২৩ 190 ভিউ
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ক্যাশিয়ার উপজেলার সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একাধিক নাশকতা মামলার আসামি সেলিম উদ্দিন ও সহযোগী সাধনপুর ইউনিয়ন রাশুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি এবং সাধনপুর এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। সেলিম উদ্দিন উপজেলা সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আহমদ ছফার পুত্র। তিনি সরল ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং সরল ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রাশেদ ওরফে রাশু সাধনপুর ইউনিয়নের বাইন্নাডিগি এলাকার ফয়েজ আহমেদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ক্যাশিয়ার হিসাবে পরিচিত বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন লোকদের কাছ থেকে এমপির নাম ভাঙিয়ে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যায় ইউপি সদস্য সেলিম। আওয়ামী লীগ সরকারের আমলে নানান অন্যায় কাজের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ঠিকাদারের কাছ থেকে এমপির নাম চাঁদাবাজি করতেন সেলিম। তার বিরুদ্ধে নাশকতার দায়ে বেশ কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে রাশেদ ওরফে রাশু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছত্রচ্ছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্রের মহড়া, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার একাধিক অভিযোগে মামলা রয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক নাশকতা মামলার আসামি সরল ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য সেলিমকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সাধনপুর এলাকা থেকে রাশুর নামের একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ ৬টি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন