বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর – বর্ণমালা টেলিভিশন

বাড়ি ফেরার পথে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ১০:৫৭ 235 ভিউ
নরসিংদীর শিবপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত এগারোটার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), একই গ্রামের বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু এক মোটরসাইকেলে চড়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যান। বাড়ি ফেরার পথে রাত এগারোটার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সামনে থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে অপুও মারা যায়। শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, নিহত তিনজনের মরদেহ থানায় আছে। মরদেহ তিনটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪