পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের – বর্ণমালা টেলিভিশন

পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ৯:০৭ 138 ভিউ
পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে ‘কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। বৃহস্পতিবার (৫ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এসলামি বলেন, ‘ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে- যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি। এসলামি অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা। কিন্তু আমরা থামিনি, বলেন তিনি। তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের ওপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নিইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা, বলেন এসলামি। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তবভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে। ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে। তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। তেহরান তাদের অবস্থানে অনড়- প্রযুক্তির পথে বাধা দেওয়া যাবে না, বলছে তারা। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ