ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা – বর্ণমালা টেলিভিশন

ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:২০ 208 ভিউ
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার বলেছেন, গণমাধ্যমে খবর এসেছে খুব দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, তবে নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কার হতে হবে, খুনী হাসিনার বিচার দৃশ্যমান হতে হবে। নির্বাচন ভারতীয় প্রভাবমুক্ত হবে তার নিশ্চয়তা চাই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৭তম দিন আজ ২৭ জুলাই মুন্সীগঞ্জ কাচারি, মুন্সিরহাট, সুপার মার্কেট, মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। জাগপা নেতারা বলেন, আওয়ামী আমলের বিনা ভোটের নির্বাচন, নিশীরাতের নির্বাচন, আমি ডামি নির্বাচন সব নির্বাচন দেখা শেষ। যেই নামেই ডাকেন বাস্তবতা হচ্ছে আওয়ামী আমলে সকল নির্বাচনের ফলাফল ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। অন্তর্বর্তী সরকারকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত হতে হবে। পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, মুন্সীগঞ্জ জেলা জাগপা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জেলা জাগপা নেতা মোহাম্মদ মুরসালিন, জাকির হোসেন প্রমূখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য