দেশে ফিরেই নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ মির্জা ফখরুলের – বর্ণমালা টেলিভিশন

দেশে ফিরেই নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ মির্জা ফখরুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ | ৫:৫৪ 120 ভিউ
ছাব্বিশের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শুক্রবার (৬ জুন) রাতে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় বলে এসেছি, আমরা দ্রুত নির্বাচন চাই। এটাই আমরা আশা করেছিলাম যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, আজ (শুক্রবার) তিনি (প্রধান উপদেষ্টা) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে। এর আগে রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব। এসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে ব্যাংককে যান মির্জা ফখরুল। এরপর ১৫ মে সেখানে তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়। এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণ পর্যালোচনা করতে রাতে বৈঠক করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন