আইপিএল শিরোপা জয় ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত – বর্ণমালা টেলিভিশন

আইপিএল শিরোপা জয় ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:১১ 181 ভিউ
১৮ বারের চেষ্টায় ক্যারিয়ারের প্রথম আইপিএল শিরোপা জিতেলেন বিরাট কোহলি। দলকে শিরোপা উপহার দিয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা ক্রিকেটা বিরাট বলেন, এই আইপিএল জয়টা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তের মধ্যে থাকবে। কিন্তু তাও এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নীচে থাকবে। আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে মূল্যবান বলে মনে করি। আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। টেস্ট ক্রিকেটকে সম্মান করার জন্য তরুণদের পরামর্শও দেন বিরাট কোহলি। তিনি বলেন, যে তরুণরা উঠে আসছে, তাদের অনুরোধ করব যে এই ফর্ম্যাটকে শ্রদ্ধা করো। কারণ তুমি যদি টেস্ট ক্রিকেটে ভালো খেলতে পারো, তাহলে বিশ্বের যে কোনও জায়গায় হেঁটে যাবে, তোমার চোখের দিকে তাকিয়ে করমর্দন করবেন মানুষ আর বলবেন যে ওয়েল ডান, তুমি ক্রিকেটটা খুব ভালো খেলেছো। কোহলি আরও বলেন, তুমি যদি সর্বত্র সম্মান অর্জন করতে চাও, তাহলে টেস্ট ক্রিকেটকে বেছে নাও। নিজের হৃদয় এবং আত্মাকে উজাড় করে দাও। আর তখন তুমি অভাবনীয় সম্মান পাবে। তুমি পুরো ক্রিকেট দুনিয়ার সম্মান আদায় করে নেবে। ক্রিকেট মাঠে এবং ক্রিকেট মাঠের বাইরে আমাদের হৃদয় জিতে নেবে। টেস্ট ক্রিকেটকে বিরাট কোহলি কতটা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন, সেটা এই প্রথমবার পুরো দুনিয়া জানতে পারল না। নিজে টেস্টের প্রতি সবকিছু উজাড় করে দিয়ে ইতিমধ্যে একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন। টেস্ট ক্রিকেটে বিরাটের আগ্রাসন, বিরাটের ব্যাটিং, বিরাটের অধিনায়কত্ব- সবকিছু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। যা কেউ কখনও ভুলতে পারবেন না। বিরাট নিজে এতটা টেস্টকে সম্মান করে এসেছেন যে তার আমলে ভারতীয় দল লাল বলের ক্রিকেটে দাপট দেখিয়েছে। যে ভারতীয় দলে হাতেগোনা পেসার থাকতেন, বিদেশের মাঠে গিয়ে দিশেহারা হয়ে পড়ত, সেই টিমকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ইউনিটে পরিণত করেছিলেন। তার একটাই মন্ত্র ছিল, বিশ্বের যে কোনও পিচ হোক, জিততেই হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ